![]() |
| তুই আমার রানি ছবির শুটিংয়ে সজল (বাঁয়ে) ও রনি |
ভারতের
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে সিনেমার শুটিং করছেন বাংলাদেশের কৌতুক
অভিনেতা রনি ও সজল। ২২ এপ্রিল শুরু হওয়া এই ছবিটির নাম তুই আমার রানি।
পীযূষ সাহা পরিচালিত এই ছবিতে রনি ও সজল অভিনয় করছেন নায়কের বন্ধুর
চরিত্রে। ছবির পুরোটাতেই তাঁরা থাকছেন বলে হায়দরাবাদ থেকে প্রথম আলোকে
জানান পরিচালক। ভারতের জি বাংলায় ২০১২ সালে অনুষ্ঠিত জনপ্রিয় অনুষ্ঠান
মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬ প্রতিযোগিতার সেরা তিনে ছিলেন রনি ও সজল।
তাঁদের অভিনয়–নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ ও ভারতের চলচ্চিত্র নির্মাতারা
চলচ্চিত্রে কাজ করানোর ব্যাপারে আগ্রহী হন। বাংলাদেশে অভিনয় করা হলেও
কলকাতার চলচ্চিত্রে এত দিন পর্যন্ত অভিনয় করা হয়নি। অবশেষে তুই আমার রানি
ছবিতে অভিনয়ের মাধ্যমে ভারতের কলকাতার ছবিতেও অভিষেক হলো। রনি ও সজলের একই
সময়ে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হয়েছে। রনির প্রথম চলচ্চিত্র পদ্মপাতার
জল আর সজলের স্বপ্ন যে তুই। প্রথম আলোকে হায়দরাবাদ থেকে মুঠোফোনে রনি
বলেন, ‘অনেক আগেই কলকাতার সিনেমায় কাজ করার কথা ছিল। কিন্তু হয়ে ওঠেনি।
অবশেষে কাজ শুরু করতে পেরেছি। এই কদিন শুটিং করে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে।
পুরো ইউনিট দারুণ মজার।’ সজল বললেন, ‘আমরা অনেক কিছু শিখতে পারছি। রামুজি
ফিল্ম সিটি দেখার অভিজ্ঞতাও তো আরও বেশি মজার।’ পরিচালক পীযূষ সাহা বলেন,
রোমান্টিক কমেডি ধাঁচের গল্প নিয়ে ছবিটি নির্মিত হচ্ছে। ভারতে শুটিং শেষে ৮
মে ঢাকায় ফেরার কথা রয়েছে রনি ও সজলের।

No comments:
Post a Comment