![]() |
| আমির খানের সঙ্গে নিহাল |
বলিউডের
‘পা’ ছবির ‘অরো’ চরিত্রটির কথা অনেকের মনে আছে নিশ্চয়। অমিতাভ বচ্চন
অভিনয় করেছিলেন ১৪ বছর বয়সী এক ছেলের চরিত্রে, যাকে কিনা বয়সের চেয়ে খুব
দ্রুত বার্ধক্য ঘিরে ধরেছে। সেই চরিত্রটিরই বাস্তবরূপ দেখা গিয়েছিল নিহাল
বিটলার মধ্যে। কিছুদিন আগে বাস্তবের এই ‘অরো’ আমির খানের সঙ্গে দেখা করে
উঠে এসেছিলেন খবরের শিরোনামেও। অবশেষে সেই ছেলেটি মাত্র ১৪ বছর বয়সে
পৃথিবী থেকে বিদায় নিল। মাত্র এক বছর বয়স থেকে নিহাল আক্রান্ত হয়
প্রোগেরিয়া রোগে। এই রোগে মানবদেহ বয়সের চেয়ে দ্রুত বুড়িয়ে যেতে শুরু
করে। বার্ধক্যের সমস্যাগুলোতে অল্প বয়সেই আক্রান্ত হতে শুরু করে।
![]() |
| বোন ও বাবার সঙ্গে নিহাল, আমির খানের সঙ্গে সাক্ষাতের সময় |
গত
সোমবার রাতে নিহাল তাঁর জন্মস্থান ভারতের তেলেঙ্গানার করিম নগরে মারা যায়।
দীর্ঘদিন ধরে সে বাতের সমস্যায় ভুগছিল। সোমবার
দুপুরে এক আত্মীয়ের বিয়েতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে নিহাল। গত ডিসেম্বরে
নিহাল অভিনেতা আমির খানের সঙ্গে দেখা করার ইচ্ছা পোষণ করেছিল। ফেসবুক
পেজের মাধ্যমে আমিরের কাছে এই খবরটি পৌঁছালে প্রোগেরিয়ায় আক্রান্ত
সত্যিকারের ‘অরো’র সঙ্গে দেখা করেন তিনি। সে সময় আলোচনায় উঠে আসে নিহাল।
তাছাড়া ২০০৯ সালে ‘পা’ ছবিটি মুক্তির পর থেকেই নিহালকে সবাই ‘অরো’ বলেই
ডাকতে শুরু করে। অনেকে নিহালের শারীরিক সীমাবদ্ধতা নিয়ে ঠাট্টা করে বলে বেশ
কয়েক বছর আগেই সে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছিল। গত ২০ জানুয়ারি নিজের
১৪তম জন্মদিন পালন করে নিহাল। ইন্ডিয়ান এক্সপ্রেস


No comments:
Post a Comment