![]() |
| রণবীর সিং |
‘তুমি
দেখতে খুব একটা ভালো নও। পোস্টারে তোমার ছবি দেখিয়ে আমি বেশি দর্শক টানতে
পারব না। কাজেই তোমাকে ভালো অভিনয় করে লোকের মন জয় করতে হবে,’ কথাগুলো
অভিনেতা রণবীর সিংকে বলেছিলেন বলিউডের নির্মাতা আদিত্য চোপড়া। অবশ্য এ
মন্তব্য রণবীরের বলিউড যাত্রার একেবারে গোড়ার দিককার কথা। তখন সবেমাত্র
অভিনয়ে নাম লিখিয়েছেন রণবীর। চারদিক থেকে সবাই যখন তাঁকে বলতেন যে তিনি
দেখতে খারাপ, তখন একসময় নিজেও বিশ্বাস করতে শুরু করেছিলেন যে তিনি অসুন্দর।
মজার বিষয় হচ্ছে, আজ সেই ‘অসুন্দর’ ছেলেটিই উঠেছেন টাইম পত্রিকার বিচারে
ভারতের ৫০ জন কাঙ্ক্ষিত পুরুষের তালিকার শীর্ষে। সম্প্রতি টাইমের এক জরিপের
ফল অনুযায়ী এই ‘বাজিরাও মাস্তানি’ তারকা ২০১৫ সালে ভারতের সবচেয়ে
কাঙ্ক্ষিত পুরুষ। রণবীর সিং বিশ্বাস করেন, চেহারা নয়, কাজ দিয়েই নিজেকে
প্রমাণ করা সম্ভব। ‘তথাকথিত সুন্দর না হলেও যে অসাধারণ হওয়া যায় আমি সেই
উদাহরণ হয়ে থাকতে চাই।’ কথা প্রসঙ্গে বলেছেন ৩০ বছর বয়সী এই তারকা অভিনেতা।
টাইম অব ইন্ডিয়া।

No comments:
Post a Comment