বজ্রপাতে
শুক্রবার ১৭ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দুই দিনে অন্তত ৬১ জনের মৃত্যু
হয়েছে। হঠাৎ বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এ থেকে রক্ষায় সচেতনতার
পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ চট্টগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ,
সাভার ও সুনামগঞ্জে দুই জন করে মারা গেছেন। চাঁদপুর, মাগুরা, নড়াইল ও যশোরে
মারা গেছেন এক জন করে। চট্টগ্রামের পাহাড়তলীর ফইল্যাতলী বাজার এলাকায়
বজ্রপাতে আমজাদ আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পতেঙ্গা থানার ১২
নম্বর ঘাট এলাকায় ক্রিকেট খেলার সময় বজ্রপাতে প্রাণ হারায় স্কুলছাত্র গিয়াস
উদ্দিন (১৬)। জয়পুরহাট সদর ও ক্ষেতলাল উপজেলায় বজ্রপাতে দুই শ্রমিকের
মৃত্যু হয়েছে, নারীসহ আহত হন আরও দুই জন। নওগাঁর পোরশা ও মহাদেবপুর উপজেলায়
বজ্রপাতে নিহত হয়েছেন ইব্রাহিম হোসেন (১৪) নামে এক কিশোর ও শচীন মুহুরী
(৪৬) নামে এক কৃষক। ঢাকার সাভার ও ধামরাইয়ে বজ্রপাতে নিহত দুই জন হলেন
সাভার পৌর এলাকার মন্টু মিয়া (২০) এবং ধামরাই উপজেলার বালিয়া ইউয়নের মনির
হোসেন (১৮)। সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলি ইউনিয়নে বজ্রপাতে আমির উদ্দিন
(৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চাঁদপুরের মেঘনা নদীতে দুপুরে বালুভর্তি
কার্গো জাহাজে বজ্রপাতে নবির হোসেন (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। একই
সময় জাহাজে থাকা মো. রাকিব (২৪) এবং কিছু দূরে ওসমান গনি মাঝি (৪৫) নামে
এক ট্রলার চালক আহত হন। আহতদের চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর উপজেলার কাপাসহাটী বিকালে বজ্রপাতে তুহিন শেখ (২২) নামে এক
যুবকের মৃত্যু হয়েছে। গাইবান্ধা সদর উপজেলায় শুক্রবার বজ্রপাতে সিরাজুল
ইসলাম সিরাজ (৬০) ও রেজাউল করিম (৫০) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।
নড়াইলের লোহাগড়ায় বজ্রপাতে ছায়া রানী রায় (৪৫) ও প্রতাপ রায় (১৭) নামে দুই
জনের মৃত্যু হয়েছে। যশোরে বজ্রপাতে এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment