![]() |
| স্বীকৃতি |
হাড়
ও রক্তের বিরল এক ক্যানসারের সঙ্গে লড়ছেন শাহনাজ রহমান স্বীকৃতি।
স্বাভাবিক জীবনে ফিরতে প্রাণপণ চেষ্টা করছেন, নিজের জন্য রান্নাও করছেন। এত
দিন ঘরের বাইরে বের হতেন শুধু অ্যান্টিবডি থেরাপি নিতে। সেটা চলবে আরও দুই
বছর। বহুদিন পর গত শনিবার গিয়েছিলেন স্টুডিওতে। কণ্ঠ দিয়েছেন নতুন একটি
ছবির গানে। কল্প না নামের একটি ছবির আইটেম গান সেটি। শনিবার রাজধানীর
মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। অনেক দিন পর তাঁকে
স্টুডিওতে স্বাগত জানিয়েছেন সবাই। স্বীকৃতি বলেন, ‘সবাই ভেবেছিলেন আমি ফিরব
না। কিন্তু মানুষের ভালোবাসার শক্তি অনেক। এখন ভালো ভালো গান করতে চাই,
যাতে মরে গেলেও মানুষ মনে রাখে।’ চিকিৎসকের বরাত দিয়ে এই শিল্পী বলেছেন,
‘এখনো ৩৩ শতাংশ জীবাণু রয়ে গেছে শরীরে। ওগুলো থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য
থেরাপি দেওয়া হচ্ছে। ডাক্তাররা মনে জোর রেখে স্বাভাবিক জীবনযাপন করতে
বলেছেন।’ ‘আজ আমি ফাঁইসা যাব/ তোর লগে ভাইসা যাব’ আইটেম গানের কথা লিখেছেন
সোমেশ্বর অলি, সুর করেছেন মাহমুদ ও মার্সেল। সংগীতায়োজন করেছেন রূপন
চৌধুরী। গানটিতে স্বীকৃতির সহশিল্পী নাহিয়ান খান। কল্প না ছবিটি পরিচালনা
করছেন খান জেহাদ। মার্চ মাস থেকে ছবিটির দৃশ্য ধারণ শুরু হয়েছে। গত বছরের
মাঝামাঝি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন শিল্পী স্বীকৃতি। সংগীতাঙ্গনের
লোকজনসহ অনেকেই সে সময় তাঁর পাশে দাঁড়িয়েছিলেন। এ জন্য সবার প্রতি
কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়েছেন তিনি।

No comments:
Post a Comment