Tuesday, May 10, 2016

অভিনয়ে ফুটবলার এমিলি

এমিলি
ফুটবল মাঠ দাপিয়ে বেড়ান তিনি। প্রতিপক্ষের জালে পাঠিয়ে দেন বল। মাঠের সেই তারকা এবার আসছেন পর্দায়। বলছি জাতীয় ফুটবল দলের খেলোয়াড় জাহিদ হাসানের কথা। তাঁকে অবশ্য এমিলি নামেই চেনেন সবাই। ফুটবলের মাঠ ছেড়ে এমিলি দাঁড়াচ্ছেন ক্যামেরার সামনে। একটি নাটকে অভিনয় করতে যাচ্ছেন তিনি। নাটকের নাম হুইসেল। এটি নির্মাণ করছেন তারিক মুহাম্মদ। নাটকের গল্প ফুটবল খেলাকে কেন্দ্র করে, এ কারণেই অভিনয়শিল্পী হিসেবে নির্মাতা বেছে নিয়েছেন একজন তারকা ফুটবলারকেই। অভিনয় নিয়ে এমিলি বললেন, ‘এর আগে একই পরিচালকের একটি নাটকে অভিনয় করেছিলাম। তারপর থেকে সাহস খানিকটা বেড়ে গেছে। আশা করছি সমস্যা হবে না। আর নাটকের গল্পটা যেহেতু ফুটবল খেলাকে কেন্দ্র করে। তাই আমার জন্য বরং সুবিধাই হবে।’ পরিচালক জানালেন, এ মাসেই বগুড়ায় নাটকটির শুটিং হবে। এতে এমিলি ছাড়াও বাংলাদেশে খেলতে আসা একজন বিদেশি ফুটবলারও অভিনয় করবেন। নাটকটি প্রচারিত হবে আসছে ঈদুল ফিতরে। এমিলি একই পরিচালকের টাইব্রেকার নামের একটি নাটকে অভিনয় করেছিলেন ২০১০ সালে।

No comments:

Post a Comment