![]() |
| অশ্বডিম্ব নাটকের শুটিংয়ে চঞ্চল চৌধুরী ও ভাবনা |
‘নামে
আছে কামে নাই’—এই ধাঁধাটি শুনেছেন নিশ্চয়ই। যদি শুনে থাকেন, উত্তরটিও
নিশ্চয়ই জানা। ঠিক ধরেছেন, ঘোড়ার ডিম! এই ঘোড়ার ডিম, অর্থাৎ অশ্বডিম্বকে
ঘিরে তৈরি হচ্ছে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক। নির্মাণ করছেন অনিমেষ
আইচ। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে তৈরি এই নাটকের চিত্রনাট্যটিও
করেছেন তিনি। এরই মধ্যে পুবাইলের একটি বাড়িতে শুরু হয়েছে নাটকটির শুটিং।
প্রাথমিকভাবে নাটকটির নাম অশ্বডিম্ব রাখা হলেও এটি পরিবর্তন হতে
পারে—এমনটাই জানালেন পরিচালক। অনিমেষ আইচ বললেন, ‘এটা একটা গ্রামের গল্প।
গ্রামের একটি জায়গায় একটা প্রতীকী ঘোড়ার ডিম পাওয়া যায়। সেটাকে ঘিরেই
একেকজন একেক রকম কাণ্ডকারখানা ঘটায়। পুরোপুরি কমেডি গল্প। দর্শকেরা উপভোগ
করবেন।’ নাটকের অভিনয়শিল্পী মৌসুমী হামিদ বললেন, ‘শুটিং লোকেশনটা দারুণ।
এমন জায়গায় শুটিং করতে ভালো লাগছে। গল্পের সঙ্গে জায়গাটার দারুণ মিল পাওয়া
গেছে।’ অশ্বডিম্বতে অভিনয় করছেন ফারুক আহমেদ, আজাদ আবুল কালাম, চঞ্চল
চৌধুরী, ভাবনা, মৌসুমী হামিদ, ফারহানা মিঠু, রাজিব সালেহীন, মাহমুদুল
ইসলাম প্রমুখ। পরিচালক জানালেন, আগামী ঈদুল ফিতরে এটি প্রচারিত হবে
এনটিভিতে।

No comments:
Post a Comment