Wednesday, May 4, 2016

ইন্ডিয়ানায় ট্রাম্পের জয়, ক্রুজের বিদায়

ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পথে আরও এগিয়েছেন ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল মঙ্গলবার দেশটির ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত দলীয় বাছাইপর্বের নির্বাচনে ট্রাম্প জয়ী হয়েছেন। সেখানে পরাজিত হয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজ। ইন্ডিয়ানায় পরাজয়ের পর ক্রুজ তাঁর মনোনয়ন-লড়াইয়ের সমাপ্তি টেনেছেন। লড়াইয়ে এখনো আছেন দলটির আরেক মনোনয়নপ্রত্যাশী গভর্নর জন কেইসিক। তবে বাস্তবতা হলো, তাঁর দলীয় মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ নেই। অন্যদিকে ইন্ডিয়ানায় ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে জয় পেয়েছেন বার্নি স্যান্ডার্স। তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে পরাজিত করেছেন। ইন্ডিয়ানায় হিলারি পরাজিত হলেও দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনিই সুস্পষ্টভাবে এগিয়ে।

No comments:

Post a Comment