![]() |
| আহমেদ দাভুতগলু |
তুরস্কের
প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এ
মাসের শেষের দিকে তিনি তাঁর ক্ষমতাসীন দল এ কে পার্টি থেকেও সরে দাঁড়াবেন।
আহমেদ দাভুতগলু গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের
সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর থেকেই তাঁর পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল।
বিবিসি খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু দীর্ঘদিন ধরে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রেসিডেন্ট শাসিত সরকার গঠনের পরিকল্পনাকে অগ্রাহ্য করে আসছিলেন। এরই মধ্যে আহমেদ দাভুতগলু পদত্যাগের ঘোষণা দিলেন। পদত্যাগের ঘোষণা দিয়ে আহমেদ দাভুতগলু বলেন, আগামী ২২ মে তাঁদের দলের সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে বৃহস্পতিবার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বলে পরিচিত কেমিল এরটেম বলেছেন, নতুন নেতা নিয়োগে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। তুরস্কের একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যদি প্রেসিডেন্টের সঙ্গে একীভূত হন, তাহলে তুরস্কের অর্থনীতি আরও স্থিতিশীল হবে।

No comments:
Post a Comment