![]() |
| জিম্বাবুয়ের পাঁচ হাজার কোটি ডলার মূল্যমানের বাতিল নোট |
দেশের
ভয়াবহ আর্থিক সংকট কাটাতে মার্কিন ডলারের মূল্যমানের বন্ড নোট চালু করছে
জিম্বাবুয়ে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জন মাঙ্গুদিয়া এ কথা
জানিয়েছেন। নতুন নোট চালুর জন্য ২০০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা
দেবে আফ্রিকা এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক। ২ ডলার থেকে শুরু করে ৫, ১০ এবং
২০ ডলারের নোট ছাপানো হবে। এগুলোর মূল্যমান একেবারে মার্কিন ডলারের
সমমানের হবে। অতি মূল্যস্ফীতির পর ২০০৯ সালে জিম্বাবুয়ে নিজেদের দেশের
মুদ্রা বাতিল করে। এরপর সেখানে মার্কিন ডলার প্রবর্তন করা হয়। এরপর থেকে
শুধু মার্কিন ডলার নয়, বেশ কয়েকটি বিদেশি মুদ্রা দেশটিতে ব্যবহার হয়ে আসছে।
এর মধ্যে আছে দক্ষিণ আফ্রিকার র্যা ন্ড এবং চীনের ইউয়ান। জিম্বাবুয়ে
হেরাল্ড পত্রিকা বলেছে, দেশের পুরোনো মুদ্রা ফিরিয়ে আনতে মার্কিন ডলারের
আদলে নোট ছাড়ার এই পরিকল্পনা একমাত্র পদক্ষেপ না। মার্কিন ডলার ব্যবহারে
জনগণকে নিরুৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মাঙ্গুদিয়া বলেন, নতুন নোটের নকশা তৈরির কাজ
চলছে। আগামী দুই মাসের মধ্যে এই নোট বাজারে আসবে।

No comments:
Post a Comment