![]() |
| সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাট |
কয়েক
দিন আগেই এক বন্ধুর জন্মদিনের দাওয়াতে তুমুল ঝগড়া বাধিয়েছিলেন আলিয়া ভাট ও
সিদ্ধার্থ মালহোত্রা। সেই পার্টিতে আলিয়া তাঁর সাবেক প্রেমিক আলী
দাদারকারের সঙ্গে একটু বেশিই ঘনিষ্ঠ হওয়াতে বেধেছিল এই গন্ডগোল। বর্তমান
প্রেমিক সিদ্ধার্থকে মানাতে আলিয়া তখনই সামাজিক যোগাযোগের সব মাধ্যম থেকে
আলীকে একেবারে ‘ব্লক’ করে দেন। তাতে সিদ্ধার্থের মন কতটুকু গলেছিল, তা
অবশ্য জানা যায়নি। তবে সব মান-অভিমানের পালা বুঝি এবার শেষ হতে চলেছে।
কারণ, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন সিদ্ধার্থ। জ্বর গায়ে একা পড়ে
ছিলেন তাঁর মুম্বাইয়ের ফ্ল্যাটে। এমন মুহূর্তে কি আর রাগারাগি করা চলে? তাই
তো প্রেমিকের সেবা করতে তাঁর কাছে ছুটে গেছেন আলিয়া। একজন কর্তব্যপরায়ণ
সঙ্গিনীর মতোই এখন সিদ্ধার্থের ওষুধপথ্য ও খাবারদাবারের খোঁজ রাখছেন এই
হাইওয়ে তারকা। টাইমস অব ইন্ডিয়া।

No comments:
Post a Comment