প্রেসিডেন্ট
দিলমা রুসেফকে অভিশংসন নিয়ে ব্রাজিলের পার্লামেন্টের দু’স্পিকার বিপরীত
অবস্থান নিয়েছেন। রুসেফকে অভিশংসনের প্রস্তাব পার্লামেন্টের নিম্নকক্ষে পাস
হয়ে এখন উচ্চকক্ষ সিনেটে রয়েছে। এ অবস্থায় নিম্নকক্ষের ভারপ্রাপ্ত স্পিকার
ওয়ালদির মাহানহো এই অভিশংসন প্রক্রিয়াকে স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, নিম্নকক্ষে প্রস্তাব পাস হওয়ার জন্য যে ভোট গ্রহণ করা হয়েছে
তাতে ক্রুটি ছিল। তিনি আরও বলেছেন, নিম্নকক্ষের সদস্যরা ব্যাপকভাবে ভোট
দিয়েছেন। কিন্তু তাতে বেশকিছু অনিয়ম হয়েছে। নিয়ম অনুযায়ী, ভোটের আগে
নিম্নকক্ষের কোন সদস্য প্রকাশ্যে ঘোষণা করতে পারেন না তার অবস্থান কি।
কিন্তু সেটিই হয়েছে। দলীয় নেতারা নির্দেশনা দিয়েছেন কোন পক্ষে ভোট যাবে।
এটাও অন্যায়। তাই ওয়ালদির মারানহো নতুন করে এ প্রস্তাবের পক্ষে নিম্নকক্ষে
ভোট আহ্বান করেছেন। কিন্তু তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন উচ্চকক্ষ
সিনেটের স্পিকার রেনান ক্যালহেইরোস। তিনি নিম্নকক্ষের স্পিকারের
সিদ্ধান্তকে অবৈধ বলে আখ্যায়িত করেন। একই সঙ্গে তিনি নিম্নকক্ষের স্পিকার
মারানহোর বিরুদ্ধে অভিযোগ এনেছেন। বলেছেন, মারানহো গণতন্ত্রকে খেলনা বানিয়ে
ফেলেছেন। এ ঘোষণা দেয়ার সঙ্গে সঙ্গে সিনেটের ভিতরে উল্লাসে ফেটে পড়েন
সদস্যরা। সিনেট অভিশংসন কমিটির চেয়ারম্যান বলেছেন, যথাসময়েই অভিশংসনের ওপর
ভোট হবে। দিলমা রুসেফকে অভিশংসনের বিষয়ে আগামীকাল বুধবার সিনেটে ভোট হওয়ার
কথা। যদি প্রস্তাবের পক্ষে ভোট পড়ে তাহলে রুসেফের বিরুদ্ধে অভিশংসনের বিচার
প্রক্রিয়া শুরু হবে। এ সময়ে তাকে ৬ মাসের জন্য সাময়িক বরখাস্ত করা হবে।
তখন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন স্পিকার মাইকেল তেমের।
বিচারে দোষী সাব্যস্ত হলে স্থায়ীভাবে পদ হারাবেন রুসেফ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment