নাটোরের
নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্য (মেম্বার)
নুরুজ্জামান সুরুজ মিয়াকে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের
ভাষ্য, আজ রোববার ভোররাতে নুরুজ্জামানকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা
হয়। তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও পাঁচটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুজ্জামান যুবলীগের স্থানীয় একজন নেতা।
তিনি পিপরুল ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য। তাঁর
বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, নুরুজ্জামানকে আদালতের মাধ্যমে
কারাগারে পাঠানো হয়েছে। নলডাঙ্গা থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, একটি
হত্যাচেষ্টা মামলায় নুরুজ্জামানকে গ্রেপ্তার করতে তাঁর বাড়িতে অভিযান
চালানো হয়। অস্ত্র–গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। নলডাঙ্গা উপজেলা
যুবলীগের সভাপতি রেজাউল করিম বলেন, নুরুজ্জামান ওয়ার্ড যুবলীগের সদস্য।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment