গাজীপুরের
টঙ্গীর এরশাদনগরে দুই ব্যক্তিকে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে একজনের
লাশ বাড়ির কাছে ও আরেকজনের লাশ বিলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। গতকাল
শনিবার রাত থেকে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহত দুই ব্যক্তি হলেন
শরিফ হোসেন (৩২) ও মো. জুম্মান হোসেন (৩৫)। তাঁদের দুজনের বাড়ি এরশাদনগরে।
তাঁরা একে অন্যের পরিচিত ছিলেন। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীন
মিয়ার ভাষ্য, দুই লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁদের
কুপিয়ে হত্যা করা হয়েছে। তিনি বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে দুজন
নিজেদের বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ
ভোরে শরিফের লাশ এরশাদনগরে একটি বিলের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। জুম্মানের
লাশ তাঁর বাড়ি থেকে কিছু দূরে পড়ে রয়েছে। এসআই শাহীন মিয়া আরও জানান,
পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে
করছে। লাশ উদ্ধার প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর ভাষ্য, শরিফ ও জুম্মান
একসঙ্গে ঝুটসহ বিভিন্ন ব্যবসা করতেন। গতকাল সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি
উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম উপর চাকপাড়া গ্রামের একটি বৌদ্ধবিহারে এক
বৌদ্ধ ভিক্ষুর লাশ পাওয়া যায়। ধারালো অস্ত্র দিয়ে গলায় ও ঘাড়ে কুপিয়ে
তাঁকে হত্যা করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment