![]() |
| অরবিন্দ কেজরিওয়াল |
পুলিশকে
‘ঠুল্লা’ বলার অভিযোগে দায়ের হওয়া মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ
কেজরিওয়ালের বিরুদ্ধে সমন জারি করেছেন স্থানীয় একটি আদালত। আগামী ১৪ জুলাই
আদালতে এ বিষয়ে শুনানির সময় কেজরিওয়ালকে হাজির থাকতে বলা হয়েছে। গত বছর
জুলাই মাসে টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে কেজরিওয়াল পুলিশকে ‘ঠুল্লা’
বলেছিলেন। পুলিশ সদস্যদের অবজ্ঞা করে ‘ঠুল্লা’ বলার প্রচলন রয়েছে ভারতের
উত্তরাঞ্চলে। পুলিশকে ‘ঠুল্লা’ বলাকে অপমানজনক উল্লেখ করে ওই সময়েই পুলিশের
ঊর্ধ্বতন কর্মকর্তারাও কেজরিওয়ালের কড়া সমালোচনা করেন। আর দেশটির দুই
পুলিশ সদস্য পৃথক দুটি থানায় কেজরিওয়ালের বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া এ
ঘটনায় আদালতে একটি মানহানির মামলা হয়েছে। কেজরিওয়াল ওই সাক্ষাৎকারে
বলেন, দিল্লির রাস্তার পাশের কোনো দোকানে পুলিশের কোনো ‘ঠুল্লা’ গিয়ে
যদি অর্থ চায়, তাহলে তার বিরুদ্ধে মামলা নেওয়া হবে না...এটা গ্রহণযোগ্য
হতে পারে না। এক মামলার বাদী কনস্টেবল কাপুর সিং ছিকারা বলেন, ‘পুলিশ
হিসেবে নয়, দিল্লির একজন নাগরিক হিসেবে আমরা অপমানিত।’ অন্য মামলাটি করেছেন
পুলিশ কনস্টেবল হারবিন্দর সিং।

No comments:
Post a Comment