Wednesday, May 25, 2016

‘রাজনৈতিক আশ্রয়ে’

মোহাম্মদ নাশিদ
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বলেছেন, যুক্তরাজ্য সরকার তাঁকে রাজনৈতিক শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছে। সোমবার এক বিবৃতিতে যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে থাকা নাশিদ গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তবে যুক্তরাজ্য কর্তৃপক্ষ নাশিদের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি। নাশিদ বিবৃতিতে বলেন, ‘মালদ্বীপ স্বৈরশাসকদের কবলে চলে যেতে থাকায়, আমিসহ বিরোধী রাজনীতিকেরা মনে করছি আমাদের নির্বাসনে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’ মালদ্বীপ সরকার বলেছে, যুক্তরাজ্য সত্যিই নাশিদকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে কি না, সে বিষয়ে তারা নিশ্চিত হওয়ার চেষ্টা করছে। তা সত্যি হলে তারা দুঃখিত হবে।

No comments:

Post a Comment