![]() |
| মুম্বাই বিমানবন্দরে নামার পর টিম কুক |
অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক
ছিলেন চীনে। দেশটির এক নতুন ব্যবসায় উদ্যোগে (স্টার্টআপ) ১০০ কোটি ডলার
বিনিয়োগের ঘোষণা দেন তিনি। এরপরেই হুট করে তাঁর ভারত সফরের ঘোষণা আসে। তাও
ঝটিকা সফর না, টানা চার দিন থাকবেন। শহর দেখবেন, মানুষ দেখবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং গুরুত্বপূর্ণ প্রযুক্তি-প্রতিষ্ঠানের
প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। গত মঙ্গলবার রাতে ব্যক্তিগত বিমানযোগে ভারতের
মুম্বাই শহরে এসে নামেন টিম কুক। অ্যাপলের সিইও হিসেবে ভারতে এটাই তাঁর
প্রথম সফর। পরদিন গতকাল বুধবার মুম্বাইয়ের একটি মন্দির দর্শন শেষে
বেঙ্গালুরুতে অ্যাপলের একটি অ্যাপলিকেশন (অ্যাপ) ডিজাইন কেন্দ্র স্থাপনের
ঘোষণা দেন। এ সম্পর্কে কুক বলেন, ‘বেঙ্গালুরুতে নতুন এই সুবিধাটি চালু করার
মাধ্যমে আমরা নির্মাতাদের এমন সব যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ করে দিতে
চাই, যা কাজে লাগিয়ে তারা গোটা বিশ্বের ক্রেতাদের জন্য আরও উদ্ভাবনী অ্যাপ
তৈরি করতে পারবে।’
চীন ও যুক্তরাষ্ট্রে অ্যাপল পণ্যের বিক্রি পড়তির দিকে। সে তুলনায় ভারতের বাজার অ্যাপলের জন্য সুখবর বয়ে এনেছে। ক্রমবর্ধমান সে বাজার দখলের প্রয়াসেই টিম কুকের এই সফর বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় কিছু সংবাদমাধ্যম থেকে পাওয়া খবরে জানা গেছে, এই সফরে নরেন্দ্র মোদির পাশাপাশি টিম কুক দেখা করবেন টাটা গ্রুপের চেয়ারম্যান সাইরাস পালনজি মিস্ত্রী এবং মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান এয়ারটেলের সিইও সুনীল মিত্তালের সঙ্গে। দেশটির ক্রমবর্ধমান ফোরজি নেটওয়ার্কের বিস্তারের সঙ্গে তাল মিলিয়ে সে দেশে নিজের বাজারের সম্প্রসারণ করতে চায় অ্যাপল। রিলায়েন্স, ভোডাফোন ও এয়ারটেলের মতো প্রতিষ্ঠানগুলো গোটা ভারতে ফোরজি নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়ার কাজটি করছে। ভারতে উচ্চগতির মোবাইল ফোন নেটওয়ার্কের সম্প্রসারণের ফলে সেখানে অ্যাপলের আইফোনের বিক্রি বাড়তে পারে বলে এর আগে আশা প্রকাশ করেছিলেন টিম কুক।

No comments:
Post a Comment