![]() |
| বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু এলাকায় শিক্ষার্থীদের অবরোধ। গতকাল তোলা ছবি l প্রথম আলো |
সিএনজিচালিত
অটোরিকশাচালকের হাতে স্কুলছাত্র মারধরের শিকার হওয়ার প্রতিবাদে গতকাল
বিকেলে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু বন্ধ করে দিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।
পরে পুলিশের আশ্বাসে তারা শান্ত হয়। মারধরের শিকার ছাত্রের নাম শিহাব হোসেন
(১২)। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায়। সে পুরান ঢাকার হাম্মাদিয়া
উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। বিদ্যালয়ের শিক্ষক ও
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে
বিদ্যালয়ে যাওয়ার পথে নয়াবাজার এলাকায় বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কাছে
শিহাবকে ধাক্কা দেয় একটি সিএনজিচালিত অটোরিকশা। এতে সে পড়ে গিয়ে আঘাত পায়।
প্রতিবাদ জানালে অটোরিকশার চালক শিহাবকে মারধর করে। ঘটনাটি জানার পর
বিদ্যালয়ের কয়েক শ শিক্ষার্থী বেলা দুইটার দিকে ওই সেতুতে অবস্থান নিয়ে
যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা জড়িত অটোরিকশাচালককে গ্রেপ্তারের দাবিতে
সেখানে বিক্ষোভ করতে থাকে। এতে সেতুটি হয়ে ঘণ্টা খানেক যান চলাচল বন্ধ
থাকে। একপর্যায়ে মোটরসাইকেলযোগে সেতু পার হওয়ার সময় র্যা বের দুই সদস্য
বিক্ষোভকারী শিক্ষার্থীদের ধাওয়া করে। তারা বিক্ষোভরত দুই শিক্ষার্থী মো.
তাছিম (১৩) ও সজীব হোসেনকে (১১) মারধরও করেন। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা
দুই র্যা ব সদস্যকে ঘেরাও করে। পরে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে রেহাই
পান তাঁরা। কোতোয়ালি থানার ট্রাফিক পরিদর্শক আবু সাঈদ বলেন,
অটোরিকশাচালককে খোঁজা হচ্ছে।

No comments:
Post a Comment