![]() |
| মাজহারুল ইসলামের নামে গঙ্গাচড়া বাজারের চৌরাস্তামোড়ে নৌকা প্রতীক সংবলিত ফেস্টুন লাগানো হয়েছে l প্রথম আলো |
প্রতীক
বরাদ্দ হয়নি এখনো। তা সত্ত্বেও রংপুরের গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে
লাগানো হয়েছে আওয়ামী লীগের প্রার্থীর প্রতীকসহ ফেস্টুন। উপজেলার নয়টি
ইউনিয়ন পরিষদে (ইউপি) আগামী ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে আগামী ১৯
মে পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। প্রতীক বরাদ্দ
দেওয়া হবে ২০ মে। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, উপজেলার সদর ইউপির
বুড়িরহাট, উপজেলা বাজার, উপজেলা পরিষদ কার্যালয়ের সামনেসহ বিভিন্ন এলাকায়
আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মাজহারুল ইসলাম ওরফে লেবুর রঙিন
ফেস্টুন লাগানো হয়েছে। এতে নৌকা প্রতীক ব্যবহার করা হয়েছে। ফেস্টুনে দলীয়
প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও
প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ছবি রয়েছে। ফেস্টুনের নিচে লেখা আছে,
‘প্রচারে এলাকাবাসী’। মাজহারুল ইসলাম বলেন, ‘এমন ফেস্টুন আমি লাগাইনি।
আমাকে ভালোবেসে হয়তোবা কেউ লাগিয়েছে।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল
ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আসেনি। যত দ্রুত সম্ভব এর বিরুদ্ধে
ব্যবস্থা নেওয়া হবে।’

No comments:
Post a Comment