![]() |
| মেঘনা ব্যাংকের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন (ডান থেকে দ্বিতীয়) |
সবশেষ
অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংক চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। নতুন বছরে
ব্যাংকটিকে ভিন্ন ধারার ব্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে। তৃতীয়
বর্ষপূর্তি উপলক্ষে গতকাল ব্যাংকটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ
সম্মেলনে এই ঘোষণা দেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূরুল আমিন। নূরুল
আমিন বলেন, ‘তিন বছর শেষে আমরা বেশি কিছু না করতে পারলেও অস্তিত্ব জানান
দিতে পেরেছি। নতুন ব্যাংক নিয়ে অনেকের মধ্যে যে সন্দেহ ছিল, তা দূর করতে
পেরেছি। মেঘনা ব্যাংক দ্রুতই বড় ব্যাংকে পরিণত হতে না পারলেও ভিন্ন ধারার
ব্যাংক হতে চায়। এ জন্য কাজ চলছে। নতুন নতুন সেবা ও সেবার মান নিয়ে জনগণের
কাছে পৌঁছানোর লক্ষ্যে কাজ চলছে।’ নূরুল আমিন বলেন, নতুন বছরে ১০টি শাখা
খোলা হবে। ইএমভি কার্ড-ভিত্তিক মোবাইল ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে কাজ
শুরু হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, ২০১৩ সালের ৯ মে যাত্রা শুরু করে মেঘনা
ব্যাংক এখন ১ হাজার ৬০০ কোটি টাকা আমানতের ব্যাংক। মূলধন ৫০০ কোটি টাকায়
উন্নীত হয়েছে। সারা দেশে রয়েছে ২৬টি শাখা। বিভিন্ন দেশের প্রায় ৩০০
ব্যাংকের সঙ্গে ব্যাংকিং সম্পর্ক তৈরি হয়েছে। ভিসা ব্র্যান্ডের ডেবিট ও
ক্রেডিট কার্ড চালু হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করা হয়েছে ১ হাজার
৪০০ কোটি টাকার বেশি। গত বছর শেষে নিট মুনাফা হয়েছে ৩১ কোটি টাকা। সংবাদ
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক প্রতিক করিম,
সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এফ সাব্বির আহমেদ ও মোহাম্মদ ইমদাদুল
ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মজিবর রহমান খান প্রমুখ।

No comments:
Post a Comment