Saturday, May 14, 2016

বিমানের দরজায় ত্রুটি, যাত্রা বাতিল

বাংলাদেশ বিমান
যাত্রীরা ওঠার পর বাংলাদেশ বিমানের মাসকটগামী একটি ফ্লাইটের দরজায় যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করা হয়েছে। পরে যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে আরেকটি বিমানে করে গন্তব্যে নিয়ে যাওয়া হয়। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবিরের ভাষ্য, যান্ত্রিক ত্রুটির কারণে ওই ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়। পরে যাত্রীদের আরেকটি ফ্লাইটে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, ওই ফ্লাইটে যাত্রীরা ওঠার পর দরজা বন্ধ হচ্ছিল না। তাই যাত্রা বাতিল করে যাত্রীদের বিমান থেকে নামিয়ে দেওয়া হয়। পরে আরেকটি ফ্লাইটে যাত্রীদের নিয়ে যাওয়া হয়। তবে বিমানবন্দর সূত্রে জানা গেছে, যাত্রীরা ওঠার পর বিমানের দরজা বন্ধ হয়। সঙ্গে সঙ্গে আবার খুলে যায়। এ কারণে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রা বাতিল করা হয়।

No comments:

Post a Comment