কর
ফাঁকি দিয়ে বেনামে বিপুল সম্পদ পাচারের নেপথ্যে থাকা বিশ্বের বিভিন্ন
অঙ্গনের দুই লাখের বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম আজ সোমবার জনসমক্ষে
প্রকাশ করা হবে বলে ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব
ইনভেস্টিগেটিভ জার্নালিজম (আইসিআইজে)। কয়েক দিন আগেই সংস্থাটি এ বিষয়ে
ঘোষণা দিয়েছে। এর আগে বিশ্বের বেশ কয়েকজন রাজনীতিক, ব্যবসায়ীসহ প্রভাবশালী
কয়েকজনের নাম প্রকাশ করে আইসিআইজে। নতুন করে ফাঁস হতে যাওয়া দুই লাখের বেশি
অফশোর অ্যাকাউন্টের মধ্যে ৬২৫ জন কানাডার নাগরিকের নাম আছে বলে জানানো
হয়েছে। ফাঁস হওয়া উপাত্ত থেকে অনুসন্ধান করা যায় এমন দুই লাখের অফশোর
কোম্পানির বিভিন্ন তথ্য আজ অনলাইনে ছাড়া হবে। এসব তথ্য প্রকাশিত হলে বেনামে
পরিচালিত বিভিন্ন অফশোর কোম্পানি এবং তাদের আসল মালিকদের নামের একটি বড়
তালিকা সবার সামনে উন্মুক্ত হবে। আইসিআইজের পরিচালক জেরার্ড রাইল বলেন,
‘এখন পর্যন্ত উচ্চপর্যায়ের কিছু নির্দিষ্ট লোকের নাম প্রকাশ পেয়েছে। বিশ্বে
আমাদের সঙ্গে সম্পৃক্ত ৩৭০ জন সাংবাদিক প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও
পর্যালোচনা করে দেখছেন। এটা বিশাল তথ্যভান্ডার। অনেক তথ্য। এবার দুই লাখের
বেশি অফশোর কোম্পানির নাম প্রকাশ করা হবে। সেখানে কোম্পানির নাম ও ঠিকানা
উল্লেখ থাকবে। কোম্পানিগুলোর পরিচালক ও শেয়ারহোল্ডারদের নামও প্রকাশ করা
হবে।’ তকে ওয়াশিংটনভিত্তিক আইসিআইজে সমালোচনার মুখে পড়ছে। গত সপ্তাহে
যুক্তরাষ্ট্রের মিয়ামিতে একটি অফশোর সম্মেলনে ‘চুরি করা’ তথ্য প্রকাশ ও তা
নিয়ে মাতামাতি করার জন্য আইসিআইজে ও জেরার্ড রাইলের সমালোচনা করেন অনেক
আইনজীবী। গত মাসে অনুসন্ধানী সাংবাদিকদের আন্তর্জাতিক জোটটি বিশ্বের শত শত
ক্ষমতাসীন নেতা এবং ক্রীড়া ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রের তারকাদের কর
ফাঁকি দেওয়ার বিপুল পরিমাণ তথ্য ফাঁস করে। পানামাভিত্তিক আইনি সহায়তা
প্রতিষ্ঠান মোসাক ফনসেকার কাছে ওই নথিগুলো সংরক্ষিত ছিল এবং প্রতিষ্ঠানটি
তাদের আইনি সহায়তা করত।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment