![]() |
| কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে দেখানো হবে বাংলাদেশের ছবি অজ্ঞাতনামা l প্রথম আলো |
‘আমাদের
একটা কিছু পরিকল্পনা করা দরকার।’ বলে খুব গম্ভীর ভঙ্গিতে গালে হাত রাখলেন
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল। তাঁর কথায়
সায় দিলেন পাশে বসা নির্মাতা অমিতাভ রেজা। এরই মধ্যে আরেক নির্মাতা সামিয়া
জামান খুব ব্যস্ততা নিয়ে যোগ দিলেন বাংলাদেশিদের এই ছোট্ট আড্ডায়। উৎসবের
বাণিজ্যিক শাখা মার্শে দু ফিল্মে গতকাল শুক্রবার সকালের এই আড্ডাই বলে
দেবে, যেকোনো বারের চেয়ে এবার কান উৎসবে অনেক বেশি সরব বাংলাদেশ।
অমিতাভ রেজা উৎসবে যোগ দিয়েছেন উদ্বোধনী দিনে। তাঁর আয়নাবাজি ছবির উদ্বোধনী প্রদর্শনী ১৭ মে, মার্শে দু ফিল্মের প্রেক্ষাগৃহে। অন্যদিকে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি অজ্ঞাতনামাও এবার জোরেশোরে উপস্থিতি জানান দিচ্ছে উৎসবের মার্শে দু ফিল্মে। পালে দো ফেস্তিভালের নিচতলায় চোখে পড়ল তাঁর ছবিটির বড়সড় পোস্টার। পোস্টারে বড় করে লেখা ‘এ ফিল্ম ফ্রম বাংলাদেশ’। মার্শে দু ফিল্মে এই ছবির প্রদর্শনীতে যোগ দিতে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরও আসছেন। সব ঠিকঠাক থাকলে এরই মধ্যে এবারের উৎসবে পৌঁছে যাওয়ার কথা তৌকীর আহমেদ ও বিপাশা হায়াতের। হোক না অফিশিয়াল সিলেকশনের বাইরে। কিন্তু একই সময়ে কান চলচ্চিত্র উৎসবে দু-দুটো ছবির প্রদর্শনী আমাদের সিনেমার জন্য শুভ লক্ষণ তো বটেই।
কত ছবি, কত আয়োজন গতকাল কান উৎসবে ছিল ফ্রান্সের ব্রুনো দুমোর স্ল্যাক বে ছবির উদ্বোধনী প্রদর্শনী। ছবির সংবাদ সম্মেলনে সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন ফরাসি অভিনেত্রী জুলিয়েত বিনোশ। ছিল যুক্তরাজ্যের ক্যান লোচের আই, ড্যানিয়েল ব্ল্যাক ছবির উদ্বোধনী প্রদর্শনীও। সাগরপাড়ে সিনেমা দেখার আয়োজন দে লা প্লাজে ছিল দ্য কিংস হার্ট ছবির প্রদর্শনী। কানস ক্ল্যাসিকসে গতকাল দেখানো হয়েছে লেপল্ড লিন্টবার্গের দ্য লাস্ট চান্স ও ফ্রেডরিক ওয়াইজম্যানের হসপিটাল। বিশেষ প্রদর্শনীতে ছিল রিথি পানের এক্সাইল। আজকের (শনিবার) উল্লেখযোগ্য ছবির মধ্যে থাকছে স্টিভেন স্পিলবার্গের বহুল প্রতীক্ষিত ছবি দ্য বিএফজির উদ্বোধনী প্রদর্শনী। এ উপলক্ষে এরই মধ্যে দক্ষিণ ফরাসি উপকূলে পৌঁছে যাওয়ার কথা হলিউডের এই খ্যাতিমান নির্মাতার।

No comments:
Post a Comment