![]() |
| বিরাট কোহলি |
ক্রিকেট কেরিয়ারে এখন দুর্ধর্ষ ফর্মে আছেন
বিরাট কোহলি। তার ব্যাটিং-এ মুগ্ধ সকলে, সদ্য-সমাপ্ত আইপিএল-এ তিনি যেভাবে
মারকাটারি ব্যাট করেছেন, তা চমকে দিয়েছে ক্রিকেট বিশ্বকে।
এখন আপাতত বিশ্রাম নেবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক। যার জন্য জিম্বাবুয়ে ট্যুরে টিম নিয়ে যাচ্ছেন এম এস ধোনি। কিন্তু, এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে খবর যে, বিরাট কোহলিকে অপহরণ করা হতে পারে। এমন ভাবে চিত্রনাট্যও নাকি তৈরি। যা শোনা যাচ্ছে, খুব শিগগিরি শুরু হচ্ছে সাজিদ নাদিওয়ালার ‘ঢিসুম’ ছবির শ্যুটিং। যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র থাকছে বিরাট কোহলিকে সামনে রেখে। বিরাট কোহলির আদলেই সেই চরিত্র তৈরি হয়েছে। ‘ঢিসুম’ ছবিতে সেই চরিত্রে অভিনয় করছেন সাকিব সালিম। এই ছবিতেই একটা দৃশ্য আছে যেখানে বিরাটের আদলে তৈরি চরিত্রকে অপহরণ করা হবে। যদিও, এই ছবি নিয়ে বিরাট আদৌ ওয়াকিবহাল কি না, তা জানা যায়নি।

No comments:
Post a Comment