টি-টোয়েন্টি
বিশ্বকাপের পরপরই পরিবারকে সময় দিতে ইংল্যান্ডে গিয়েছিলেন জাতীয় দলের
শ্রীলঙ্কান কোচ চান্দিকা হাতুরুসিংহে। ছুটি শেষ হয়েছে তার। আজ বুধবার দেশে
ফিরছেন তিনি। রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি।
ফিরেই গাদাখানেক কাজে যুক্ত হতে হবে তাকে। নির্বাচক কমিটিতে রাখা হয়েছে তাকে। সেখানে তার কি ভূমিকা হবে, নতুন কোচদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে; সবকিছুতেই তার মত নিতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এছাড়া মুস্তাফিজুর রহমানের ব্যাপারেও আলোচনা হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে কাউন্টির হয়ে তার খেলা হবে কিনা, এটা নিয়েও প্রধান কোচের সাথে আলোচনা করা হবে। শুধু তাই নয়, ১০ জুলাই থেকে শুরু হতে যাওয়া হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্পের জন্য কোচ কে হবেন সেটা এখনো নির্ধারণ করা হয়নি। এটা নিয়েও আলোচনা হবে। এরই মধ্যে ২৭ সদস্যের এইচপি দলের তালিকা তৈরি করেছেন ফারুক আহমেদ। সেটিও কোচকে দেখিয়ে নেয়ার বিষয় রয়েছে।

No comments:
Post a Comment