চট্টগ্রামের
এতিহ্যবাহী মেরন সান স্কুল এন্ড কলেজের উদ্যোগে গতকাল ২০ জুন বিকেলে ইফতার
মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ লায়ন অধ্যক্ষ ড.
মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিল ও আলোচনা সভায় প্রধান
অথিতি ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট লায়ন সৈয়দ
মোরশেদ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের কলেজিয়েট স্কুল এন্ড
কলেজের শিক্ষিকা শাহনাজ পারভিন, অন্যান্যদের মধ্যে স্বাগত বক্তব্য রাখেন
মেরন সান স্কুল এন্ড কলেজের চীফ কো-অর্ডিনেটর মোহাম্মদ শিহাব ইকবাল, মেরিট
বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল রাজেশ কান্তি পাল, মোহাম্মদ
সালাউদ্দিন, মোহাম্মদ শওকত ওচমান, সৈয়দ মোস্তফা মাসুম, উৎপল পাল প্রমুখ।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা রহমতুল্লাহ
আজাদ।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment