এল
সালভাদোরে মঙ্গলবার প্রথমবারের মতো
মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত হয়ে একটি শিশু জন্মগ্রহণ করেছে। জিকা ভাইরাসে
আক্রান্ত মায়ের থেকে শিশুটির এই রোগ হয়েছে। মাইক্রোসেফ্যালি একটি জন্মগত
ত্রুটি। এর ফলে নবজাতক অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়।
স্বাস্থ্যমন্ত্রী ভায়োলেটা মেনজিভার বলেন, এপ্রিল মাসে শিশুটি জন্ম নেয়।
তার পরিবার দেশের মধ্যাঞ্চলীয় লা পাজ প্রদেশে বাস করত এবং ‘অল্প কিছুদিন
আগে’ জিকা সংশ্লিষ্টতা প্রমাণিত হয়। জিকা একটি মশাবাহিত রোগ। নভেম্বর মাসে
মধ্য আমেরিকান দেশটিতে সর্বপ্রথম এর প্রাদুর্ভাব দেখা দেয় এবং রেকর্ড
সংখ্যক ১০ হাজার ৪৭৬ জন আক্রান্ত হয়।
স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছে, এদের মধ্যে ২৭৪ অন্তঃসত্ত্বা নারী জিকা
ভাইরাসে আক্রান্ত বলে আশঙ্কা করা হচ্ছে। এদের মধ্যে ১১৮ জনের নবজাতক শিশু
মাইক্রোসেফ্যালি ছাড়াই জন্মলাভ করে। মেনজিভার জানিয়েছেন, ব্রাজিল,
কলম্বিয়া, মার্টিনিক, পানামা, পুয়ের্তো রিকো ও যুক্তরাষ্ট্রেও
মাইক্রোসেফ্যালিতে আক্রান্ত শিশু ভুমিষ্ঠ হয়েছে। জিকা ভাইরাসই এই রোগের
কারণ বলে মনে করা হচ্ছে। খ্রিষ্টান দেশ এল সালভাদোরে গর্ভপাত অবৈধ।

No comments:
Post a Comment