Saturday, June 18, 2016

অনলাইনে ঈদ শপিং

কর্মব্যস্ত যান্ত্রিক জীবনে অনলাইন শপিং সাইটগুলো দিন দিন হয়ে উঠছে জনপ্রিয়। ঈদ উপলক্ষে এসব সাইট এনেছে নতুন নতুন অফার। ভার্চুয়াল জগতেও হাওয়া লেগেছে ঈদ বাজারের। ক্রেতাদের ব্যাপক সাড়ার কারণে ব্যস্ত সময় পার করছেন ওইসব সাইটের কর্মকর্তারাও। কর্মব্যস্ততার কারণে ঈদ শপিংয়ে যাওয়ার সময়  যাদের নেই, অথবা যারা ভিড় এড়িয়ে চলতে চান তাদের জন্য অনলাইন শপিং সেন্টারগুলো যেন আশীর্বাদ। এর ফলে কমছে ভোগান্তিও। অনলাইনে ক্রেতারা ঘরে বসেই কম্পিউটারের সামনে বসে করতে পারছেন কেনাকাটা। নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী রয়েছে সেখানে। শিশু, কিশোর, তরুণ-তরুণী, বৃদ্ধ সব বয়সী মানুষের চাহিদা মতো পণ্য মেলে সেখানে। ছেলেদের পাঞ্জাবি, টি-শার্ট, জিন্স প্যান্ট, মহিলাদের শাড়ি, দেশি কটন থ্রিপিস, ইন্ডিয়ান স্টিচ-আনস্টিচ কটন, জর্জেট সালোয়ার কামিজ, বিভিন্ন ব্র্যান্ডের জুতা, ঘড়ি, স্টাইলিশ সানগ্লাস, জুয়েলারি, কসমেটিক, খাদ্যদ্রব্য, ওয়ালেট, বেল্টসহ কী নেই সেখানে? বর্তমানের সবচেয়ে জনপ্রিয়  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ওই শপিং সাইটগুলোর প্রচারে মুখ্য ভূমিকা পালন করছে। ক্রেতারা ফেসবুক ব্যবহার করার সময় ওই সব অনলাইন বাজারের লিংক তাদের সামনে এসে হাজির হচ্ছে। অনেকেই ক্লিক করছেন তাতে। আর করে ফেলছেন কেনাকাটা। প্রিয় শপ: ঈদ উপলক্ষে প্রিয় শপ সেজেছে নতুন সাজে। বিকাশে পেমেন্ট করলেই সেখানে মিলছে ১৫% ক্যাশব্যাক। ঈদ উপলক্ষে প্রিয় শপ এনেছে ছেলেদের জন্য বাহারি কাজ করা পাঞ্জাবি, টি-শার্ট, জিন্স, মেয়েদের জন্য এনেছে শাড়ি, স্টিচ আনস্টিচ থ্রিপিস, এছাড়াও রয়েছে মেয়েদের আকর্ষণীয় ডিজাইনের ইন্ডিয়ান ও বাংলাদেশি ফ্লোর টাচ ড্রেস। বিভিন্ন ব্র্যান্ডের জুতা, ঘড়ি, স্টাইলিশ সানগ্লাস, জুয়েলারি, ছেলেমেয়েদের সব ধরনের কসমেটিক, খাদ্যদ্রব্য, লেডিস অ্যান্ড জেন্টস ওয়ালেট, বেল্টসহ নানারকম পণ্য। বাগডুম: ‘কেনাকাটার ধুম বাগডুম’- এই স্লোগানে চলছে বাগডুম নামক শপিং সাইটটি। এখানে স্বল্পদামে পাওয়া যাচ্ছে সবধরনের পণ্য। ছেলেদের পাঞ্জাবি শুরু হয়েছে ৪০০ টাকা থেকে। মেয়েদের শাড়ির সর্বনিম্ন মূল্য ৬৫০ টাকা। বিভিন্ন রকম কসমেটিকসের দাম শুরু  ৯৯ টাকা থেকে। ছেলেমেয়েদের জুতোয় চলছে ১৫% ছাড়। সুগন্ধি চালে ছাড় চলছে ৫১% পর্যন্ত। ইলেকট্রনিক্স পণ্যে চলছে ৫০% ছাড়। বাগডুমে অর্ডার করলেই পাওয়া যাচ্ছে ৮% ছাড়। বিকাশে পেমেন্ট করলে মিলছে ৫০% ছাড়। মেয়েদের টাঙ্গাইলের তাঁতের শাড়ি, পিওর সিল্ক শাড়ি, সালোয়ার কামিজ, বেডশিট, জুয়েলারি ক্রেতারা সবই পাবেন এই সাইটটিতে। আজকের ডিল ডটকম: অত্যন্ত জনপ্রিয় একটি শপিং সাইট এটি। সেখানে ক্রেতাদের চাহিদা ও পছন্দমতো মিলছে সবকিছুই। প্রতিদিন ১০০০ এরও বেশি পণ্য যুক্ত হচ্ছে এই সাইটে। পাওয়া যাচ্ছে ঈদ পাঞ্জাবি, শাড়ি, থ্রিপিস, জিন্স প্যান্ট, ব্রেসলেট, চুড়ি, নেকলেস, কানের দুল, পেনডেন্ট, স্টাইলিশ বোরকা, কালারফুল হিজাব, স্যান্ডেল, বেডশিট সেট। রয়েছে ইলেকট্রনিক্স পণ্য মোবাইল ফোন, ট্যাব, ঈদে পোশাক অলটারের ঝামেলা এড়াতে মিলছে ইলেকট্রনিক সেলাই মেশিন। বাংলাদেশ ব্র্যান্ডস: বাংলাদেশ ব্রান্ডসে অনলাইন কেনাকাটায় থাকছে ১০% ছাড়। সাদাকালো, এক্সট্যাসি, রং, ক্যাটস আই, অ্যাড্রয়েড, নগরদোলা, সার্মটেক্স, ও-টুসহ নানা ব্র্যান্ডের পোশাক আর বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে। উপহার বিডি ডটকম: বিশেষ দিবস বা উৎসবে অনেক সময় আমরা কর্মব্যস্ততার কারণে প্রিয়জনের জন্য উপহার কিনতে ভুলে যাই। যে কারণে অতি আপনজনের সঙ্গেও অনেক সময় সৃষ্টি হয়  ভুল বোঝাবুঝির। তাদের জন্যই আছে উপহার বিডি। অর্ডার দেয়া হলে  দেশের যে কোন প্রান্তে সামগ্রী পৌঁছে দিতে পারে এই অনলাইন বিক্রয় প্রতিষ্ঠানটি। দেশের গণ্ডি পেরিয়ে বর্তমানে বিদেশেও পণ্য সরবরাহ করা হচ্ছে এখান থেকে। মেয়েদের প্রয়োজনীয় সব সামগ্রী পাওয়া যায় এখানে। এছাড়া আরো কিছু অনলাইনভিত্তিক শপিং মলের মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই কেনাকাটা করতে পারেন। এর মধ্যে আমার পণ্য ডটকম, ঢাকা শাড়ি ডটকম, বিডি হাট ডটকম, আমাদের শপ ডটকম, হাটবাজার ডটকম, সামগ্রী ডটকম অন্যতম। এছাড়া রয়েছে অগোরা, মিনাবাজার, ডায়মন্ড ওয়ার্ল্ড সহ আরো অনেক প্রতিষ্ঠান। এসব অনলাইন শপিং সাইটে মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, বিকাশ, ব্যাংক একাউন্টের মাধ্যমে মূল্য পরিশোধ করা যায়। অধিকাংশ সাইটে ডেলিভারি চার্জ নেয়া হয় ৫০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত। কোন কোন শপিং মলে ঢাকার ভেতর রয়েছে ফ্রি ডেলিভারির ব্যবস্থা। ডেলিভারির সময় পণ্য সচক্ষে দেখে পছন্দ না হলে রয়েছে পরিবর্তন বা ফিরিয়ে দেয়ার সুযোগ। সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জ প্রযোজ্য। ইস্পাহানি গ্রুপে কর্মরত কম্পিউটার প্রকৌশলী ফেরদৌস আলম বলেন, অফিসের কাজের চাপের কারণে শপিং এখন প্রায় আকাশ কুসুম কল্পনা হয়ে গেছে। সে জন্য আমি বেছে নিয়েছি অনলাইন শপিং মলকে। সেখানে নির্ঝঞ্ঝাটভাবে আমি আমার পছন্দের পণ্য কিনতে পারি। প্রিয় শপের বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ রোমেল ডি রোজারিও মানবজমিনকে বলেন, আসন্ন ঈদকে উপলক্ষ করে প্রথম রমজান থেকেই আমাদের বিক্রি শুরু হয়ে গেছে। আশা করছি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য শতভাগ পূরণ করতে পারবো। ঢাকার মধ্যে আমরা ২৪ ঘণ্টার মধ্যে ডেলিভারি দেই। আর ঢাকার বাইরে সময় নেই ৭২ ঘণ্টা। ১৮ থেকে ৪০ বছর বয়সীরাই তাদের ক্রেতা উল্লেখ করে তিনি বলেন- আমাদের টার্গেটই মূলত তারা। তবে পণ্য কেনার আগে ক্রেতাদেরকে পণ্যের  কোডটি সঠিকভাবে দেখে অর্ডার করার পরামর্শ দেন তিনি।

No comments:

Post a Comment