Thursday, July 14, 2016

কক্সবাজারের টেকনাফে দু‘ডাকাত দলের বন্দুকযুদ্ধ, দু‘ডাকাত নিহত

স.ম.ইকবাল বাহার চৌধুরীঃ টেকনাফে দু ডাকাত দলের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় দু জন মারা গেছে। বুধবার দিবাগত রাত ১ টার সময় টেকনাফ-কক্সবাজার সড়কে বড়ই তলী কেরুন তলী সাড়িয়ং নামক পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ দু জনের গুলিবিদ্ধ মৃতদেহ ছাড়াও দুটি অস্ত্র , একটি তাজা কার্তুজ ও ব্যবহৃত বন্দুকের খোসা উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, এলাকার আলোচিত রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিম ও রঙ্গিখালী এলাকার শিয়াইল্ল্যা ডাকাদের গ্রুপের মধ্যে এক ঘন্টার বেশী সময় ধরে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই ডাকাত দলের সদস্য পাহাড়ের ভেতরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি বন্দুক, তাজা কার্তুজের গুলিসহ দু জনের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করে। মৃত দ‘ডাকাতের মধ্যে একজন মহেশখালী সোনাদিয়ার আ‘লীগ নেতা নাগু মেম্বার হত্যা মামলার আসামী সরওয়ার আলম বতইল্যা ও অন্যজন তার সহযোগি বলে জানা যায়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

No comments:

Post a Comment