Wednesday, July 13, 2016

কক্সবাজারে মন্দিরের ভেতর এক ভিক্ষুককে কুপিয়েছে অপর বৌদ্ধ ভিক্ষুক

নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরে বৌদ্ধ মন্দিরে নিয়ন্ত্রন নিয়ে ওপেল অং রাখাইন নামের বৌদ্ধ ভান্তেকে কুপিয়ে আহত করেছে ময় আং রাখাইন নামের অপর বৌদ্ধ ভান্তে। আজ সকালে কক্সবাজার শহরের বৌদ্ধ মন্দির সড়কের কেন্দ্রীয় বৌদ্ধ মন্দিরের ভেতরে এই ঘটনা ঘটে। ওপেল অং ভান্তেকে কুপিয়ে আহত করার পর অপর ভান্তে পালিয়ে গেছে। আহত ভান্তে ওপেল অংকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। তার অবস্থা আশংকাজনক। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হচ্ছে। ক্সবাজার সদর থানার ওসি তদন্ত বখতিয়ার উদ্দিন চৌধুরী জানিয়েছে, নিজের মধ্যে মন্দিরের কর্তৃত্ব নিয়ে এক বৌদ্ধ ভান্তে অপর ভান্তেকে কুপিয়ে আহত করে পালিয়ে গেছে। পালাতক বৌদ্ধ ভান্তে ময় অং রাখাইনকে আটক করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

No comments:

Post a Comment