Tuesday, July 5, 2016

মহেশখালীতে পৃথক ঘটনায় ইউনিয়ন আ’লীগ সভাপতি সহ ২জন খুন

এম. রমজান আলী মহেশখালী (কক্সবাজার): ১১ঘন্টার ব্যবধানে মহেশখালীতে পৃথক ঘটনায় ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সহ ২জন খুন হয়েছে। কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় দীর্ঘ দিন বিরোধের জেরধরে ৩ জুলাই রাত ৯টার দিকে আব্দুল গফুর প্রকাশ নাগু বাড়ির পার্শ্বস্থ মসজিদ থেকে তারাবীর নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথিমধ্যে প্রতিপক্ষ সরওয়ার প্রকাশ বতইল্যার নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে গুলি ও দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে রাত ১১টার সময় কক্সবাজার সদর হাসপাতালে মারা যান। নিহত আব্দুল গফুর প্রকাশ নাগু বর্তমানে কুতুবজোম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য। ঘাতক সরওয়ার প্রকাশ বতইল্যা নিহত নাগু মেম্বারের আপন ভাইপুত্র। লাশ ময়না তদন্ত শেষে ৪ জুলাই বাড়ির পার্শ্বস্থ কবরস্থানে দাফন সম্পন্ন করেন।
অপরদিকে ৪ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে কুতুবজোম কামিতার পাড়া এলাকার মো.জহির প্রকাশ খলিলের ছেলে মো.শহীদুল্লাহ (২২) খুন হয়েছে। ও নিহত শহীদুল্লাহর চাচা মো. জালাল, লুতু মিয়া গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে খালেদ বিন ওয়ালিদ মাদরাসার পশ্চিম পার্শ্বে জাগিরাঘোনা নামক এলাকায়। শেষ খবর পাওয়া পর্যন্ত পৃথক দু’ঘটনার মামলার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে মহেশখালী থানার অফিসার ইনচার্জ বাবুল চন্দ্র বণিক জানান, পৃথক দু’ ঘটনা শুনার সাথে সাথেই পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং খুনিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।        

No comments:

Post a Comment