![]() |
| জেরেমি করবিন |
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির
নেতা জেরেমি করবিনকে নেতৃত্ব থেকে সরিয়ে দিতে যে নির্বাচনের আয়োজন, তাতে
করবিন আরও শক্তিশালী সমর্থন নিয়েই ফিরছেন। সর্বশেষ জরিপে এমন আভাস স্পষ্ট।
স্থানীয় সময় গতকাল বুধবার দুপুর ১২টায় লেবার দলের নেতা নির্বাচনের প্রায়
তিন সপ্তাহব্যাপী ভোটগ্রহণ শেষ হয়েছে। লেবার দলের সদস্য, শ্রমিক ইউনিয়নের
সদস্য ও নিবন্ধিত সমর্থক মিলিয়ে প্রায় ৬ লাখ ৪০ হাজার ভোটার পোস্টাল
ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন। আগামী শনিবার লিভারপুলে দলীয় সম্মেলনে এই
নির্বাচনের ফল ঘোষণা করা হবে। গত রোববার ইউগভ পরিচালিত সর্বশেষ জরিপে বলা
হয়েছে,
করবিন অন্তত ৬২ শতাংশ ভোট পেয়ে
আবারও নেতা নির্বাচিত হবেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ওয়েন স্মিথের
সমর্থন ৩২ শতাংশ। কট্টর বামপন্থী এবং যুদ্ধবিরোধী ও ‘নীতিমান’ রাজনীতিক বলে
পরিচিত করবিন গত বছর ৫৮ শতাংশ ভোট পেয়ে লেবার পার্টির হাল ধরেছিলেন।
অনেকটা তাঁর একক চেষ্টা ও ভাবমূর্তির ওপর ভর করে দলের সদস্যসংখ্যা এক বছরে
দুই লাখ থেকে বেড়ে প্রায় সাত লাখে উঠে যায়। কিন্তু নেতা হওয়ার পর থেকেই
দলের এমপিদের অব্যাহত বিরোধিতার সম্মুখীন হন তিনি। দেশটির রাজনীতিক ও
ব্যবসায়িক অভিজাত শ্রেণিও করবিনের বিরোধিতায় মুখর হয়ে ওঠেন।
গত ২৩ জুন অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকা না থাকা প্রশ্নে গণভোট নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে লেবার পার্টির গৃহবিবাদ। গণভোটে যুক্তরাজ্যের বিচ্ছেদের পক্ষে রায় যায়। বিবাদের একটি পর্যায়ে দলের অধিকাংশ এমপি করবিনের প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। তাঁর ছায়া মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করেন ২০ জন এমপি। এরপর আনুষ্ঠানিকভাবে করবিনের নেতৃত্বকে চ্যালেঞ্জ করা হলে এক বছরের মাথায় আবার নির্বাচনের মুখোমুখি হন তিনি। এই নির্বাচনে এমপিদের অঘোষিত ঐক্যের প্রার্থী ওয়েন স্মিথ। বিরোধী এমপিদের যুক্তি, করবিন যুক্তরাজ্যকে ইইউতে রাখতে দলীয় সমর্থকদের ভোট আদায়ে ব্যর্থ হয়েছেন।

No comments:
Post a Comment