Thursday, September 22, 2016

অজগরের পেটে নীলগাই!

অজগরের পেটে রয়েছে আস্ত একটি নীলগাই।
অজগর সাপ অনেক সময় নিজের আকারের চেয়েও বড় জীব গিলে ফেলতে পারে। এমনই এক বিরল দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। পেটে বিশাল একটি প্রাণীসহ নিশ্চল এক অজগরের ছবি তোলা হয়েছে ভারতের গুজরাটের জুনাগড় জেলায়। পরে জানা যায়, অজগরটির পেটে রয়েছে আস্ত একটি নীলগাই। এটি হরিণজাতীয় একটি প্রাণী। জুনাগড়ের অজগরটির বিশাল খাবার গিলে পড়ে থাকার দৃশ্য প্রথমে দেখেন এক কৃষক। তিনিই তা জুনাগড়ের গিরনার বন্য প্রাণী অভয়ারণ্য কর্তৃপক্ষকে জানান। পরে অভয়ারণ্যটির সহকারী সংরক্ষক এস ডি তিলালা বলেন,
‘এখানে অজগর থাকলেও তা খুব কমই নজরে পড়ে। এক কৃষক আমাদের টেলিফোনে জানান, একটি অজগর বড় কোনো একটি প্রাণীকে গিলে ফেলেছে। তাৎক্ষণিকভাবে আমরা উদ্ধারকারী দল পাঠাই। তারা গিয়ে দেখে, সাপটি একটি নীলগাই গিলে ফেলেছে।’ এসডি তিলালা আরও বলেন, ‘অজগরটি লম্বায় ১৮-২০ ফুট হবে। এটি যাতে অন্য কাউকে আহত করতে না পারে, সে জন্য অন্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’ অজগরটি পর্যবেক্ষণে রয়েছে। নীলগাইটিকে হজম করে ফেললেই সেটিকে আবারও জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

No comments:

Post a Comment