রাজধানীর
লালবাগের কিল্লারমোড় এলাকায় আজ প্লাস্টিক কারখানায় দুপুরে এক অগ্নিকাণ্ডে
তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে
আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)
হাসপাতালের বার্ন ইউনিটিতে ভর্তি করা হয়েছে।
দগ্ধ তিনজন শ্রমিক হলেন- আব্দুল বাতেন (৩০), আব্দুল মজিদ (২৫) ও হুমায়ুন কবীর (১৭)।
ঢামেক বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক উম্মে সালমা বাসসকে বলেন, দগ্ধ
তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। আব্দুল বাতেনের ৪৬ শতাংশ ও হুমায়ুনের ৫২ শতাংশ
শরীর দগ্ধ হয়েছে।

No comments:
Post a Comment