যশোরে
দু’দল সন্ত্রাসীর 'বন্দুকযুদ্ধে'
অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে যশোর-ঝিনাইদহ মহাসড়কের
মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও এক
রাউন্ড গুলি উদ্ধার করেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত
করতে পারেনি পুলিশ। নিহতের মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে
রাখা হয়েছে বলে জানায় পুলিশ। যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, ভোরে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মথুরাপুর
এলাকায় দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধ চলছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
সেখানে গিয়ে পুলিশ ৫ রাউন্ড গুলিবর্ষণ করে সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করে দেয়।
সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত এক ব্যক্তিকে
উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়
হাসপাতালে
আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, নিহতের
মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তবে প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া
যায়নি। পুলিশ গোলাগুলির ওই ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান ও এক রাউন্ড
গুলি উদ্ধার করেছে। তবে পুলিশ নিশ্চিত না করলেও লাশটি পুলিশের কাছ থেকে
পালিয়ে যাওয়া ছিনতাইকারী আজাদুর রহমান টোকনের হতে পারে বলে একটি সূত্র
জানিয়েছে। গত ২৬ সেপ্টেম্বর বাঘারপাড়ায় ছিনতাইকালে এই টোকনসহ তিনজন
গণপিটুনির শিকার হন। পরদিন পুলিশি হেফাজতে বাঘারপাড়া থেকে যশোর মেডিকেল
কলেজ হাসপাতালে আনার পথে টোকনের সহযোগীরা বোমা ফাটিয়ে তাকে ছিনিয়ে নিয়ে
যায়। টোকন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার মকিমপুর গ্রামের আব্বাস মন্ডলের
ছেলে ও দশ বছরের সাজাপ্রাপ্ত ফেরারি আসামি।

No comments:
Post a Comment