জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত এমপিওভুক্ত
বেসরকারি কলেজের অনার্স ও মাস্টার্স কোর্সে কর্মরত ননএমপিওভুক্ত ৯৮ জন
শিক্ষককে এমপিও প্রদানে এমপিও নীতিমালায় কেন প্রয়োজনীয় সংশোধনীর নির্দেশনা
দেয়া হবে না এবং একই সাথে কেন ওই ৯৮ জনকে এমপিও প্রদানের নির্দেশনা দেয়া
হবে না, তা জানতে চেয়ে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের
শুনানি করে বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের
বেঞ্চ আজ বুধবার এই আদেশ দেন। শিক্ষা সচিব, আইন সচিব, অর্থ সচিব ও জাতীয়
বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ বিবাদিদের আগামি ৪ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব
দিতে বলা হয়েছে। রিটকারীদের পক্ষে আইনজীবি ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ
ছিদ্দিক উল্যাহ মিয়া। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর
রহমান।
রিট আবেদনে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ডিগ্রি পর্যায়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদের সবাই বর্তমানে বেসরকারি শিক্ষক-কর্মচারি এমপিও নীতিমালা ২০১৩ অনুসারে এমপিও পাচ্ছেন। কিন্তু একই কলেজে কর্মরত অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষক-শিক্ষিকাগণ এমপিও পাচ্ছেন না। তাই এমপিও নীতিমালায় সংশোধনী এনে অনার্স ও মাস্টার্স কোর্সে কর্মরত শিক্ষকগণকে এমপিও প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের কাছে আবেদন করা হয়। তবে একাধিকবার এমপিও নীতিমালা সংশোধন করা হলেও অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষক-শিক্ষিকাদের ব্যাপারে কোনো সংশোধনী আনা হয়নি। তাই নীতিমালায় প্রয়োজনীয় সংশোধনীর নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। আদালত শুনানি শেষে রুল জারি করেছেন। রিটকারীদের সবাই দেশের বিভিন্ন বেসরকারি কলেজে অনার্স ও মাস্টার্স লেভেলে শিক্ষকতা করছেন।

No comments:
Post a Comment