Tuesday, October 4, 2016

জেএমবি সন্দেহে আটক ৩

সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন তিন সদস্যকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার ভোররাতে ওই তিনজনে আটক করে সিরাজগঞ্জ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির তথ্য অনুযায়ী, আটক হওয়ার ব্যক্তিরা হলেন সানাউল্লাহ, লিয়াকত উল্লাহ ও বরকত উল্লাহ। তাঁরা পরস্পর সহোদর। তাঁদের বাড়ি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায়। বাবার নাম আবু বকর সিদ্দিক। সিরাজগঞ্জ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেএমবির ওই তিন সদস্যকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে।

No comments:

Post a Comment