ভারতের
ওড়িশা রাজ্যে একটি হাসপাতালে আগুন লেগে নিহত হয়েছেন কমপক্ষে ২০ জন। আহত
হয়েছেন ১০৬ জন। তাদের বেশির ভাগের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা
বাড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় পুলিশের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন
বিবিবিস। এতে বলা হয়েছে, ওড়িশার ভুবনেশ্বরে অবস্থিত এসইউএম হাসপাতালের
ডায়ালাইসিস ওয়ার্ডে ওই আগুনের সূত্রপাত। এটি একটি বেসরকারি হাসপাতাল। আগুন
লাগার পর বেশির ভাগ রোগিকে শহরের অন্য হাসপাতাল বা ক্লিনিকে সরিয়ে নেয়া
হয়েছে। অগ্নিকান্ডের পর প্রায় ১২০ জন অগ্নিনির্বাপক আগুন নিয়ন্ত্রণে নেয়ার
চেষ্টা করছিলেন। অনেকক্ষণ চেষ্টার পর তা নিয়ন্ত্রণে এস। এ ঘটনায় মর্মবেদনা
প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় এক
অগ্নিনির্বাপণকর্মী বিনয় বেহেরা বলেছেন, আমরা সন্দেহ করছি ডায়ালাইসিস
ওয়ার্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। এতে যে ধোয়ার
সৃষ্টি হয় তাতে শ্বাস বন্ধ হয়ে মারা গেছেন বেশির ভাগ মানুষ। ভুবনেশ্বরের
পুলিশ কমিশনার যোগেশ খুরানিয়া বলেছেন, আমরা ১৯ জন নিহত হওয়ার বিষয় নিশ্চিত
হতে পেরেছি। আহত হয়েছেন ১০৬ জন। তবে এর আগে নিহতের সংখ্যা ২৩ বলা হয়েছিল।
খুরানিয়া বলেছেন, আহতদের বেশির ভাগের অবস্থাই সঙ্কটজনক। ফলে নিহতের সংখ্যা
বাড়ার আশঙ্কা রয়েছে। ঘটনার আকস্মিকতায় অনেক ভীতসন্ত্রস্ত রোগি ও হাসপাতালের
কর্মচারী ভবনটির জানালা দিয়ে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন। তবে
তাদের কাউকে কাউকে পুলিশ থামিয়ে দিতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র
মোদি এক টুইটে বলেছেন, ওড়িশায় হাসপাতালে অগ্নিকান্ডে মানুষ মারা যাওয়ায় আমি
গভীরভাবে মর্মাহত। এ ট্রাজেটি হৃদয় নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবারের প্রতি
আমার সমবেদনা। উল্লেখ্য, এর আগে ২০১১ সালে কলকাতায় একটি হাসপাতালে আগুনে
নিহত হন কমপক্ষে ৮৯ জন।
>>>মানবজমিন

No comments:
Post a Comment