দুর্বল
লেজিয়া ওয়ারসোকে পেয়ে গোল উৎসব করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে ঘরের
মাঠ বার্না ব্যুতে চ্যাম্পিয়নস লীগের 'এফ' গ্রুপের খেলায় জিদানের শিষ্যরা
তাদের স্রেফ উড়িয়ে দিয়েছে। দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো গোল
না পেলেও দল জিতেছে ৫-১ ব্যবধানে। শুরুতেই ১৬ মিনিটে রিয়ালকে এগিয়ে নেন
ওয়েলস তারকা গ্যারেথ বেল। ডান প্রান্ত দিয়ে লুইস সিলভার ক্রস ধরে জালে
জড়াতে তার কোনো বেগ পেতে হয়নি। এরপর করিম বেনজেমাকে উদ্দেশ্য করে মার্কো
অ্যাসেনসিও'র দুর্দান্ত ক্রস ক্লিয়ার করতে গিয়ে ১৯ মিনিটে নিজেদের জালে বল
জড়িয়ে ব্যবধান ২-০ করে ওয়ারসো। তবে ২২ মিনিটে পেনাল্টি থেকে মিরাস্লোভ
র্যাডোভিক গোল করে ব্যবধান একটু কমান। কিন্তু ৩৭ মিনিটে রোনাল্ডোর সহায়তায়
মার্কো অ্যাসেনসিও সেটি আবার করে ফেলেন ৩-১।
অনেকটা
প্রথমার্ধেই জয় নিশ্চিত করে বিরতিতে যায় জিদানের শিষ্যরা। দ্বিতীয়ার্ধেও
দু'টি গোল পেয়েছে তারা। মোরাতার লাভলি ক্রস ধরে ৬৮ মিনিটে লুকাস ভাজকুয়েজ
ওয়ারসোর জালে জড়ালে ব্যবধান হয় ৪-১। আর ৮৪ মিনিটে রোনাল্ডোর নিখুঁত পাস ধরে
ওয়ারসোর জালে শেষ পেরেক ঠুকে দেন আলভেরো মোরাতা নিজেই। একই গ্রুপের অপর
ম্যাচে ব্রুসিয়া ডর্টমুন্ড ২-১ ব্যবধানে স্পোর্টিং সিপিকে হারিয়েছে। 'ই'
গ্রুপের খেলায় বায়ার লেভারকুসেন ও টটেন্যাম হটসপারের খেলা গোলশূন্য এবং
সিএসকে মস্কো ও মোনাকোর খেলা ১-১ গোলে ড্র হয়েছে। 'জি' গ্রুপে পোর্তো ২-১
গোলে ক্লাব বার্গকে এবং লিস্কটার সিটি ১-০ গোলে কোভেন্যামের বিপক্ষে জয় লাভ
করেছে। এছাড়া 'এইচ' গ্রুপের খেলায় ডাইনামো জাগরেব সেভিলার কাছে ও অলিম্পিক
লিয়োনাস জুভেন্টাসের কাছে এক গোলের ব্যবধানে হেরে গেছে।

No comments:
Post a Comment