![]() |
| সাফা কবির |
নাটক, না বিজ্ঞাপনচিত্র—কোনটি বেশি ভালো লাগে?
বিজ্ঞাপনচিত্রে খুব অল্প সময়ে একটা ছোট্ট সুন্দর গল্প থাকে। দীর্ঘ সময় দর্শকদের সামনে থাকা যায়। সে জন্য বিজ্ঞাপনে কাজ করতে ভালোই লাগে। কিন্তু আমার মূল কাজের জায়গা অভিনয়। ভিন্নধর্মী নাটক ও ব্যতিক্রম ধারার সিনেমায় কাজ করার প্রবল ইচ্ছা আছে আমার।
প্রচার শুরু হওয়া ‘থার্ড জেনারেশন’ ধারাবাহিকে ভূমিকাটা কী?
ছোট একটা চরিত্র। একদল বন্ধুবান্ধবের সঙ্গে আমাকে দেখা যাবে। এর বেশি কিছু মনে নেই। অনেক আগে শুটিং হয়েছে। কিছুদিন আগে পর্যন্ত এ রকম সব চরিত্রেরই প্রস্তাব পেতাম। এখন অবশ্য রোমান্টিক চরিত্রেই কাজের প্রস্তাব বেশি পাচ্ছি।
নাটক দেখেন? কার কাজ ভালো লাগে?
ইউটিউবে প্রচুর নাটক দেখি। নিজের কাজগুলো বারবার দেখে বিশ্লেষণ করার চেষ্টা করি, পরেরবার যাতে আরও ভালো করতে পারি। সুবর্ণা মুস্তাফার অভিনয়, অভিব্যক্তি ভীষণ টানে আমাকে। জয়া আহসানও আমার অন্যতম অনুপ্রেরণা।
অভিনয় চালিয়ে যাবেন, নাকি অন্য পেশায় চলে যাবেন?
অভিনয়কে হঠাৎ করেই ভালোবেসে ফেলেছি। আশা করি, অভিনয়টা চালিয়ে যাব; মা আমাকে টিভিতে দেখতে পছন্দ করেন। তবে বেছে বেছে ব্যতিক্রম কিছু কাজ করতে চাই। গেল ঈদে একেবারে চার রকম চরিত্রের চারটি নাটক করেছি। অবশ্য ভবিষ্যতের কথা তো বলা যায় না।
সাক্ষাৎকার: রাসেল মাহমুদ

No comments:
Post a Comment