বিকল্প উইকেটরক্ষক হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দলে ডাক পেয়েছেন নুরুল হাসান সোহান। সোমবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন টাইগারদের নতুন সদস্য। অভিষেকের অপেক্ষায় থাকা সোহানের কাছে প্রথমেই জানতে চাওয়া হয়, আপনি কি মুশফিকের রিপ্লেসমেন্ট? জবাবে সিনিয়র সদস্যের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সোহান বলেন, ‘মুশফিক ভাইয়ের বিকল্প নেই। ভাই দীর্ঘদিন ধরে দলে আছেন এবং খুব ভালো খেলছেন। উনি ভালো খেলেন সেটিই চাই। কারণ তিনি দেশের জন্য খেলছেন।’ সোহান বলেন,
‘টিম ম্যানেজমেন্ট যে পজিশনে খেলাবে এবং যেভাবে খেলাবে তার জন্য আমি প্রস্তুত, আমি আমার ন্যাচারাল ক্রিকেটটাই খেলে যাব।’ টেস্ট দলে সুযোগ পাওয়ার পর টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে সোহান বলেন, ‘না এখনও তেমন কথা হয়নি। আমি রোববার থেকে প্রস্তুতি ম্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম।’ প্রস্তুতি ম্যাচ প্রসঙ্গে সোহান বলেন, ‘শেষেরদিকে উইকেট টার্ন করেছে। তাই স্পিনাররা সুবিধা পেয়েছেন। টিম ম্যানেজমেন্টকে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড দল পর্যবেক্ষণ করে যা বুঝেছি তা জানাব।’
No comments:
Post a Comment