নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তদের
ছুরিকাঘাতে আহত থানা আওয়ামী জনতা লীগের সভাপতি শেখ স্বাধীন মনির হোসেন
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ
হাসপাতালে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আত্মীয়র বাড়ি থেকে ফেরার
পথে ফতুল্লার পাগলা ওয়াসা এলাকায় দুর্বৃত্তরা শেখ স্বাধীন মনির হোসেন ও
তার স্ত্রী মেঘলা এবং মেঘলার বড় বোন পারভীন আক্তার রেখাকে কুপিয়ে রক্তাক্ত
জখম করে। মনির হোসেনের ভাগিনা আশরাফ বলেন, ময়না তদন্তের পর লাশ বাড়িতে নিয়ে
যওয়া হবে। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন। তিনি আরো জানান, মনির হোসেন
রাজনীতির পাশাপাশি ব্যবসা করেন।
লোহার
দরজা, জানালা তৈরির ওয়ার্কসপ ও একটি
মাছের খামার রয়েছে তার। জানা যায়, সম্প্রতি পাগলা রসুলপুর এলাকায় ডিশ
ব্যবসার আধিপত্য নিয়ে স্থানীয় লিটন ও মীর হোসেন মীরু গ্রুপের সঙ্গে সংঘর্ষ
হয়। ওই সময় লিটনের পক্ষে মনির হোসেন সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে মীরুর
ভাগিনার পরিচালিত শাকিল ক্যাবল টিভি নেটওয়ার্ক নামে ডিশ ব্যবসার অফিস
ভাংচুর করা হয়। এতে লিটনসহ দুইজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মীরু
বাহিনীর এক সদস্য বাদী হয়ে মনির হোসেনসহ ১০ জনের নামে মামলা দায়ের করেন।
এর আগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে মীরু নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দি
রয়েছে। তার অবতর্মানে ভাগিনা শাকিল বাহীনির নেতৃত্ব দিচ্ছেন বলে স্থানীয়রা
জানান। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহ জালাল জানান,
এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

No comments:
Post a Comment