Saturday, October 8, 2016

গাজীপুরে আরেকটি বাড়িতে অভিযান চলছে

'জঙ্গি আস্তানা' সন্দেহে গাজীপুর সিটি কর্পোরেশনের নুয়াগাঁও পাতারটেক এলাকায় আরেকটি বাড়ি ঘিরে রেখে অভিযান চালাচ্ছে ডিবি। শনিবার সকাল ১০টার দিকে জনৈক ওসমানের দ্বিতীয়তলা বাড়িতে এ অভিযান শুরু হয়। ডিবির ইন্সপেক্টর আমির হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তবে সেখান থেকে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। এরআগে ভোর থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের হাড়িনাল এলাকায় একটি একতলা বাড়ি ঘিরে রেখে অভিযান শুরু করে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। প্রতিবেদন পর্যন্ত সেখানে অভিযান চলছিল।

No comments:

Post a Comment