সিরিয়ার আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে রাশিয়ার সমর্থনে সরকারি বাহিনীর বোমা হামলা চলতে থাকলে আসন্ন বড়দিনের আগেই তা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জাতিসংঘের বিশেষ দূত স্ট্যাফান ডে মিস্তুরা । সেইসঙ্গে সিরিয়ায় সেব্রেনিংসা ও রুয়ান্ডার মতো আরও একটি গণহত্যার ঘটনা প্রতিহত করতে ব্যবস্থা নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আকুল আবেদন জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জেনেভা তিনি এ আবেদন জানান। সিরিয়ার আলেপ্পো শহরে রাশিয়ার সমর্থনপুষ্ট সরকারি বাহিনীর বোমা হামলাকে নির্মম ও বিরামহীন উল্লেখ করে তিনি শহরটির বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশ ধ্বংস হয়ে যাওয়ার আশংকা জানান। মিস্তুরা বলেন, ‘আলেপ্পোর পূর্বাঞ্চলে যে হারে বোমা হামলা হচ্ছে তাতে বড়জোর আড়াই মাস সময় আছে। এর মধ্যে আলেপ্পোর পূর্বাঞ্চল পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। হাজার হাজার বেসামরিক মানুষ মারা যাবে। পালাতে গিয়ে অনেকে আহত হবে আবার অনেকে শরণার্থী হবে।’
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সাবেক জাভাত আল নুসরা যোদ্ধাদের উপস্থিতির কারণে সিরিয়া ও রাশিয়া তাদের অপরাধ থেকে রেহাই পাবে না বলে সতর্ক করেন মিস্তুরা। তার মতে, ৯০০ নুসরা যোদ্ধাকে ধ্বংস করার প্রচেষ্টাকে কারণ হিসেবে দেখিয়ে হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা হলে ইতিহাসই সিরিয়ার সরকার ও রাশিয়ার বিচার করবে। আলেপ্পোতে কোনো সংস্কারপন্থী বিদ্রোহী নেই এবং যুক্তরাষ্ট্র আল নুসরাকে আলোচনার ক্ষেত্রে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ অভিযোগ করার পর মিস্তুরা এমন মন্তব্য করলেন। ড্যানিশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে আসাদ বলেছিলেন আলেপ্পোতে সিরিয়ার সরকারের অভিযানের তীব্রতা কমবে না। বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশে লড়াইরতদের এবং তাদের পরিবারকে চরম পরিণতি ভোগ করার জন্য প্রস্তুত থাকতেও বলেন তিনি।

No comments:
Post a Comment