পবিত্র
আশুরা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার থেকে ১০দিন আখাউড়া স্থলবন্দরের
আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় দু’দেশের
পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর কাস্টমস
সহকারি শুল্ক কর্মকর্তা মো. আজিজুল হক যুগান্তরকে বলেন,
পবিত্র
আশুরা ও শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শনিবার থেকে ১৭ অক্টোবর সোমবার পর্যন্ত
ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চল রাজ্যগুলোর সঙ্গে আখাউড়া স্থলবন্দর
দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে ৯ ও ১০ অক্টোবর আখাউড়া-আগরতলা
বন্দর দিয়ে ত্রিপুরা রাজ্যে শুধু মাছ রফতানি করা হবে। ১৮ অক্টোবর মঙ্গলবার
সকালে মাছ রফতানির মধ্যদিয়ে ফের আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে। আখাউড়া
স্থলবন্দর ইমিগ্রেশন কর্মকর্তা (এএসআই) মো. পিয়ার হোসেন যুগান্তরকে জানান,
আখাউড়া স্থলবন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতে
পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

No comments:
Post a Comment