![]() |
| খাদিজা বেগম |
সিলেটে ছাত্রলীগ নেতার চাপাতির কোপে আহত
খাদিজা বেগম নার্গিস হয়তো বেঁচে যাবেন বলে জানিয়েছে স্কয়ার হাসপাতাল
কর্তৃপক্ষ। তারা বলেছে, খাদিজার বেঁচে থাকার সম্ভাবনা বেড়েছে। আজ শনিবার
দুপুরে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়েছে।
গত সোমবার সিলেটে প্রকাশ্যে ছাত্রলীগের শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সহসম্পাদক বদরুল আলম খাদিজাকে কুপিয়ে আহত করেন। খাদিজাকে স্কয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর মাথার আঘাত গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ইতিমধ্যে খাদিজার দুটি অস্ত্রোপচার হয়েছে।

No comments:
Post a Comment