Thursday, October 6, 2016

এবার তবে জ্যাকুলিন?

জ্যাকুলিন ফার্নান্দেজ, রণবীর কাপুর
সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেমপর্ব শেষ করে এবার নতুন প্রেমে মজেছেন রণবীর কাপুর। বলিউডপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে, শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকুলিন ফার্নান্দেজের সঙ্গে প্রেম করছেন এই রকস্টার অভিনেতা। যদিও অন্য পক্ষ থেকে এখনো কোনো সাড়া মেলেনি। কয়েক দিন আগেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের গুয়াহাটি গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন জ্যাকুলিন ফার্নান্দেজ, আলিয়া ভাট,
জন এব্রাহাম, বরুণ ধাওয়ানসহ কয়েকজন বলিউড তারকা। কিন্তু সবাইকে বাদ দিয়ে রণবীরের দৃষ্টি নাকি আটকে ছিল কেবল তাঁর রয় ছবির সহশিল্পী জ্যাকুলিনের দিকে। এই বলিউড অভিনেত্রীকে নাকি বেশ কয়েকবার নৈশভোজেরও আমন্ত্রণ জানিয়েছিলেন রণবীর। কিন্তু জ্যাকুলিন তা কোনো রকমে পাশ কাটিয়ে গেছেন। সম্প্রতি সালমান খানের ‘বিং হিউম্যান’-এর শুভেচ্ছাদূত হয়েছেন জ্যাকুলিন। সালমানের সঙ্গে তিনি কাজ করেছিলেন কিক ছবিতে। এরপর থেকে এই অভিনেতার নেক নজরে আছেন তিনি। আর সালমান-রণবীরের সম্পর্কের সমীকরণটা তো আর তাঁর অজানা নয়। ক্যাটের কারণে এই দুই নায়কের মধ্যে সম্পর্কটা এখনো শীতল। তাই হয়তো এই মুহূর্তে রণবীরের সঙ্গে বাড়তি খাতির করতে চাইছেন না জ্যাকুলিন, পাছে সালমানের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়, এই আশঙ্কায়। টাইমস অব ইন্ডিয়া।

No comments:

Post a Comment