Sunday, October 23, 2016

আওয়ামী লীগের সম্মেলনে তাসকিন মুস্তাফিজ

মহাসমারোহে শনিবার থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ২০তম জতীয় সম্মেলন। দুই দিনব্যাপী এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মী যোগ দিয়েছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিদেশ থেকে আগত আমন্ত্রিত অতিথিরা। শনিবার সম্মেলনের প্রথম দিনে জাতীয় দলের দুই তরুণ পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও আলো ছড়ালেন তারার মেলায়। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নাঈমুর রহমান দুর্জয় এমপির সঙ্গে তারা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেন। তরুণ দুই পেসারকে অতিথি হিসেবে পেয়ে আওয়ামী লীগের ডেলিগেড ও কাউন্সিলররা যারপরনাই খুশি হন।
সাসেক্সের হয়ে ইংলিশ কাউন্টিতে খেলতে গিয়ে কাঁধে চোট পান মুস্তাফিজ। পরে তার কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। এখন পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন মুস্তাফিজ। ইংল্যান্ড সিরিজে ওয়ানডে ও টেস্ট দলের কোনোটিতেই রাখা হয়নি কাটার মাস্টারকে। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও টেস্ট দলে নেই তাসকিন। দু’জনেরই অবসর সময় কাটছে। এ ফাঁকে আমন্ত্রণ পেয়ে অতিথি হয়ে যোগ দিলেন আওয়ামী লীগের সম্মেলনে। শনিবার সকাল ১০টার পর জাতীয় সংগীত ও দলীয় সংগীতের মাধ্যমে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন শুরু হয়। পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No comments:

Post a Comment