টেস্টে
২৭৩ রান তাড়া করে কোনো ম্যাচ জিততে
পারেনি ইংল্যান্ড। কিন্তু বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্টে মনে হয়েছিল সেই
রেকর্ড করেই জিতবে সফরকারীরা। তবে বাংলাদেশের স্পিনার মেহেদী হাসান মিরাজ
এবং সাকিব আল হাসানের অসাধারণ বোলিং নৈপুণ্যে ১০৮ রানে জয় পেয়ে সিরিজ ড্র
করেছে টাইগাররা।
চা বিরতির আগেও ম্যাচের চেহারা ছিল একেবারে ভিন্ন রকম। দেখে মনে হয়েছিল
ইংল্যান্ডের জয় সময়ের ব্যাপার মাত্র। অ্যালিস্টার কুক এবং বেন ডাকেট দুজনে
মিলে ওপেনিং জুটিতে ১০০ রান করেন। কিন্তু চা বিরতি থেকে ফিরে রুদ্রমূর্তি
ধারণ করেন বাংলাদেশের বোলাররা।
শেষ
সেশনেই ইংল্যান্ডের ১০ উইকেট তুলে নিয়ে
বাংলাদেশকে জয় উপহার দেন মিরাজ ও সাকিব। চা বিরতি থেকে ফিরে হঠাৎ কী এমন
হলো যে দলের চেহারা বদলে গেল! বিষয়টা খোলাসা করলেন অধিনায়খ মুশফিকুর রহিম।
ম্যাচ শেষে মুশফিক বলেন, আমরা ভালোভাবে বল করতে পারছিলাম না। যার কারণে চা
বিরতির সময় কোচ আমাদের ধমকও দেন।
মিরাজের প্রশংসা করে মুশফিক বলেন, আমরা কখনও ভাবিনি মিরাজ এতো ভালো করবে।
সে একজন ভালো ব্যাটসম্যান। আশাকরি ভবিষ্যতে আমরা একজন ভালো অলরাউন্ডার
পাবো।

No comments:
Post a Comment