সামনে
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে ভারত। ভারতের মাটিতেই হবে এই সিরিজ।
সিরিজে আইসিসির পক্ষ থেকে সবচেয়ে ভালো আম্পায়ার দেয়ার কথা ছিল। আইসিসির
ভালো আম্পায়ার বলতে যে কয়েকজনকে বুঝনো হয় তার মধ্যে অন্যতম হলেন
পাকিস্তানের আলিম দার। এমন কথাও বলা হয়েছিল-আলিম দার থাকবেন ভারত ও
ইংল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজের আম্পায়ার।
কিন্তু
নিরপাত্তার কথা ভেবেই আলিম দারকে ভারতে পাঠাচ্ছে না আইসিসি। এমন খবর
জানিয়েছে ভারত, পাকিস্তান ও ইংল্যান্ডের কয়েকটি সংবাদ মাধ্যম। রোববার
সিরিজের জন্য তালিকা প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যায়-আলিম দারকে
অস্ট্রেলিয়াতে পাঠানো হয়েছে। আর ভারত সিরিজের আম্পায়ার থাকবেন শ্রীলংকার
কুমার ধর্মসেনা।

No comments:
Post a Comment